শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ভয়াবহ ভূমিধসের পর চীনের পক্ষ থেকে শেয়ার করা স্যাটেলাইট ও অন্যান্য পর্যবেক্ষণ ডেটা নেপালের চলমান উদ্ধারকাজে জোরালো ভূমিকা রাখছে। একইসঙ্গে এই ডেটাগুলো কর্তৃপক্ষকে সম্ভাব্য পরবর্তী ঝুঁকিগুলো চিহ্নিত করতে এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতি রোধ করতে সহায়তা করছে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

সম্প্রতি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে আমাদের সতর্ক রাখতে চীন প্রায় রিয়েল-টাইম বা তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করছে।

দুর্যোগের পরপরই চীন বিভিন্ন স্তরে নেপালের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে উল্লেখ করে তিনি জানান, নেপালের প্রয়োজন অনুযায়ী ত্রাণসামগ্রী ও কারিগরি সহায়তার অনুরোধ করা হলে চীনা পক্ষ তাতে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছে। এই সংকটময় মুহূর্তে চীন সরকারের দেওয়া অত্যন্ত সক্রিয় সমর্থনের জন্য নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বাণিজ্য বা পর্যটনের উদ্দেশ্যে চীনের সীমানায় থাকা শত শত নেপালি নাগরিককে চীনা কর্তৃপক্ষ নিরাপদে শনাক্ত করে উপযুক্ত আবাসন ও সেবার ব্যবস্থা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইভাবে নেপালের সীমানায় থাকা ক্ষতিগ্রস্ত চীনা নাগরিকদের সহায়তা করতেও নেপাল প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং অভিন্ন বাস্তুতন্ত্র রক্ষায় নেপাল ও চীন বিশ্ববাসীর কাছে যৌথভাবে জোরালো আহ্বান জানাবে। “হিমালয়ের বাস্তুতন্ত্রই আমাদের অভিন্ন ভবিষ্যৎ”—এই মন্তব্য করে এই ঐতিহ্য রক্ষায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর দেন তিনি।

সূত্র: শুভ, নাহার, সিজিটিএন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD