শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

উইনি ম্যান্ডেলা আর নেই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ এপ্রিল, ২০১৮

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা উইনি ম্যান্ডেলা (৮১) আর নেই। ওই আন্দোলনের অবিসংবাদী নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী তিনি।

বিবিসির খবরে বলা হয়, সোমবার উইনি ম্যান্ডেলার মৃত্যু হয়েছে বলে তাঁর ব্যক্তিগত সহকারী জানিয়েছেন।

উইনি ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে ৩৮ বছর কাটিয়েছেন। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর পর কারাগারে থাকার সময় উইনিই ছিলেন তাঁর স্ত্রী। ওই সময় বর্ণবাদবিরোধী আন্দোলনে দারুণ ভূমিকা পালন করে উইনি।

উইনি ম্যান্ডেলার পারিবারিক মুখপাত্র ভিক্টর দিলামিনি এক বিবৃতিতে বলেছেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি (উইনি ম্যান্ডেলা) মারা গেছেন। চলতি বছরের শুরু থেকে তাঁকে বাড়ি থেকে হাসপাতালে এবং হাসপাতাল থেকে বাড়িতে যাতায়াত করতে হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে তাঁর শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশেই ছিলেন।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD