শিরোনাম :
দেশ ও জনগণের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার: রাষ্ট্রপতি হিমালয়ে ভয়াবহ কাদা-পাথরের স্রোত, নেপাল-তিব্বতে নিখোঁজ ১,৫০০ জার্মানিতে স্থায়ী বসবাসের বড় সুযোগ: ৪ শ্রেণির বিদেশির জন্য সহজ শর্তে ‘স্থায়ী বসবাসের অনুমতি’ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পাবে প্রাথমিকের শিশুরা: ববি হাজ্জাজ ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে জে-১০সিই সংগ্রহের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে, জামিন আবেদন আদালতে খারিজ শান্তি ও মানবতার বিশ্ব গড়তে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পানি সংকট মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তর ও অববাহিকাভিত্তিক সহযোগিতা জরুরি

দেশ ও জনগণের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার: রাষ্ট্রপতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬: রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণ দলনিরপেক্ষ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছেন। ফলে বর্তমানে তিনি সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ ব্যক্তি এবং সেই অবস্থান থেকেই রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকার সময় কারও প্রতি ব্যক্তিগত রাগ বা অনুরাগের কোনো স্থান থাকবে না। রাষ্ট্র পরিচালনায় জনগণের আস্থা অর্জনের পাশাপাশি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সর্বোচ্চ মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের প্রতি এবং জনগণের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে পালনের নির্দেশ দেন।

বঙ্গভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি সরকারি ভবন নয়; এটি রাষ্ট্রীয় মর্যাদা ও দেশের সার্বভৌমত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তাই এর মর্যাদা ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রাষ্ট্রপতির দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষার নির্দেশ দেন তিনি। রাষ্ট্রীয় নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রেও সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের অর্থেই রাষ্ট্রীয় সম্পদ ও সরকারি সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের ব্যবহার হতে হবে যথাযথ, স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক। কোনো ধরনের অপচয় যাতে না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপতি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি নৈতিক মনোবল শক্তিশালী করা এবং সুন্দর চরিত্র গঠনের জন্য সবাইকে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন তিনি।

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ ও রাষ্ট্রগঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে এর আগে দায়িত্ব পালন করা সব রাষ্ট্রপতিকেও সম্মানের সঙ্গে স্মরণ করেন তিনি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তাঁরা সবাই একই পরিবারের সদস্যের মতো। একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।

তিনি বলেন, সুযোগ পেলেই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যাগুলো জানার এবং সমাধানের চেষ্টা করবেন। ভবিষ্যতেও বঙ্গভবনের সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠা বজায় থাকলে বঙ্গভবনের কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সূত্র: রাষ্ট্রপতির বক্তব্য ও বঙ্গভবন সূত্র।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD