শিরোনাম :
২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের পর এবার উত্তাল ইতালি: ব্যয়বৃদ্ধি ও বাড়তি করের প্রতিবাদে রণক্ষেত্র বিভিন্ন শহর, আহত ১৪১ পুলিশ রাশিয়া, ইউরোপ ও আফ্রিকার নির্মাতাদের অংশগ্রহণে নিংপোতে যুব চলচ্চিত্র সপ্তাহ মেকং নদীপথের সার্বিক সুরক্ষায় চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের সমন্বিত উদ্যোগ পণ্য আমদানিকারক ও বহুজাতিক ব্র্যান্ডগুলোর অন্যতম আস্থার কেন্দ্র চীনের ক্যান্টন মেলা মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ফ্রান্সে ব্যয়বৃদ্ধিবিরোধী বিক্ষোভ রূপ নিল ভয়াবহ দাঙ্গায়: ব্যর্থতা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর, পদত্যাগপত্র নাকচ মাখোঁর জাপানে কর্মসংস্থানে ঐতিহাসিক চুক্তি: আগামী ১ এপ্রিল থেকে কর্মী নিয়োগ শুরু, মিলবে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ

শৈলকুপা পৌরসভার সড়কে বাঁশের সাঁকোই ভরসা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা, ঝিনাইদহ প্রতিনিধি: শৈলকুপা পৌরসভার সড়কে রয়েছে বাঁশের সাঁকো। একটি ওয়ার্ডসহ বিভিন্ন গ্রামের মানুষ এ সড়ক ধরে প্রতিদিন যাতায়ত করে আসছে জীবনের ঝুকি নিয়ে।

ভেঙ্গে যাওয়ার তিনবছরেও মেরামত হয়নি শৈলকুপা পৌরসভার ৩ নং ওয়ার্ডের এ সড়কটি। পৌরসভার জামসেদপুরের এ সড়কটি অতি বৃষ্টিতে ৩০/৪০ ফিট ভেঙ্গে খালে বিলিন হওয়ার পর স্বেচ্ছাশ্রমে বাঁশ দিয়ে সাকো বানিয়ে যাতায়াতের ব্যবস্থা কে ছে এলাকার ভ্যানচালক শ্রমিকরা।

সরেজমিনে দেখা গেছে, পৌরএলাকার গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে ৩নং দিগনগর ইউনিয়ন ও পৌরএলাকার চাষিরা কৃষিপণ্য নিয়ে বাজারে যাতায়াত করে থাকে। এছাড়া এ সড়কটি নিরিবিলি হওয়ায় এ পথ ধরে শেখপাড়া ও গাড়াগঞ্জ এলাকায় মহাসড়কে যাতায়াত করে এলাকাবাসি। বর্তমানে সাঁকো ভেঙ্গে পড়ে অনেকে গুরুতর আহত হচ্ছে বলে জানা যায়। তিনবছরেও পৌর এলাকার জামশেদপুরের এ সড়কটি মেরামত না হওয়ায় হাতাশা প্রকাশ করেছে পৌর বাসিন্দারা।

জামশেদপুর গ্রামের বাসিন্দা জামাল হোসেন জানান বেশ কয়েকবছর এ সড়কটি ভেঙ্গে গেছে। এলাকার ভ্যানচালকরা পেটের দায়ে গ্রামবাসির কাছ থেকে বাশ সংগ্রহ করে সাকো বানিয়ে যাতায়াতের ব্যবস্থা করে। পরে পৌরসভা থেকে এ সড়কটি আর মেরামত করা হয়নি।

৩নং দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামের বাসিন্দা সরোয়ার মন্ডল বলেন এ সড়কটি দিয়ে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ পণ্য নিয়ে শৈলকুপা বাজারে আসা যাওয়া করে। সড়কটি মেরামত না হওয়ায় যাতায়াতের খুব সমস্যা। পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নাজিমউদ্দিন জানান পাশেই বিকল্প সড়কে খালের উপর কয়েক বছর আগে একটি ব্রীজের নির্মানকাজ শুরু হয়। কিন্তু বিভিন্ন কারণে তা বন্ধ ছিল তবে আশা করা হচ্ছে এ ব্রীজটির নির্মানকাজ দ্রুতই শুরু হবে।

পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম বলেন, বৃষ্টি হলেই জামশেদপুরের এ সড়কটি ভেঙ্গে যায়। এ কারনে বিকল্পসড়কে একটি ব্রীজ নির্মান করা হচ্ছে। নদীর পানি কমলেই ব্রীজে রকাজ শুরু হবে। নির্মান শেষ হলে এলাকাবাসির আর যাতায়াতের সমস্যা থাকবে না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD