শিরোনাম :
সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার

রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাজধানীর সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও নারী কন্ডাক্টর দ্বারা পরিচালিত বিশেষ এ বাস সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘পিংক বাস’। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে রাজধানীতে এ সেবা চালু হওয়ার কথা রয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীদের জন্য পৃথক বাস সার্ভিস পরিচালনার উদ্যোগের অংশ হিসেবে রাজধানীতে পিংক রঙের বাস নামানো হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

বিআরটিসি জানিয়েছে, নতুন এ সার্ভিসের বাসগুলোতে চালক ও কন্ডাক্টর—উভয় দায়িত্বেই নারীরা থাকবেন। এর মাধ্যমে রাজধানীর ব্যস্ত সড়কে নারীদের জন্য তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এ বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে নারীদের গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা তৈরি হবে বলে আশা করছে বিআরটিসি। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণের সুযোগও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‘পিংক বাস’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিআরটিসি এবং পরিবহন খাতের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগকে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার উদ্বোধনের পর নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত পিংক বাস সার্ভিস রাজধানীর সড়কে যাত্রীসেবা শুরু করবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD