শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য এ সভায় সরকারের গত ছয় মাসের কার্যক্রম, বিভিন্ন অর্জন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেবেন।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার সভায় অংশ নেবেন।

সভায় আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরাও মতবিনিময় সভায় অংশ নেবেন।

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে নেওয়া বিভিন্ন উদ্যোগ, সেসব উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং অর্জনগুলো সভায় তুলে ধরা হতে পারে। একই সঙ্গে আগামী দিনের সরকারের অগ্রাধিকার ও পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সরকারের কর্মকাণ্ড ও গত ছয় মাসের কার্যক্রম নিয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্ন, মতামত এবং সংশ্লিষ্ট বিষয়গুলোও সভায় আলোচনায় আসতে পারে। সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং অগ্রাধিকারের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হিসেবেও সভাটিকে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিদের অংশগ্রহণের মধ্য দিয়ে গত ১৮০ দিনের কার্যক্রমের পর্যালোচনা এবং সামনে সরকারের করণীয় নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: প্রধানমন্ত্রীর প্রেস উইং।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD