শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

বিদ্যুৎ সাশ্রয় এবং জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ কমাতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট পরিচালনার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) থেকে এসব প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে আলোকসজ্জা, আলোকিত বিলবোর্ড এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ জুন বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল ও মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে আয়োজিত সব ধরনের মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যেই শেষ করতে হবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে খাবারের হোটেল ও রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং জরুরি ওষুধ ও চিকিৎসাসেবা-সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমানো, জ্বালানির সাশ্রয় নিশ্চিত করা এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতি, প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

সূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD