শিরোনাম :
পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

২৬ জুলাই ২০২৬, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর (মন্ত্রী পদমর্যাদা) এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর উপস্থিতিতে ঢাকাস্থ বিদেশী দূতাবাসমূহ এবং উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা “The Capital Dialogue”- শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। স্বতস্ফূর্ত এবং উন্মুক্ত আলোচনাটি গত ১৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত “Roadmap for Trade, Growth & Economic Diplomacy Conference 2026”-এর ধারাবাহিকতায় আয়োজিত হয়। সভার শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবীত করতে বর্তমান সরকারের অঙ্গীকার পূর্নব্যক্ত করেন। একইসাথে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সভায় উপস্থিত সবাইকে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের গৃহীত স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দেন। এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” নীতির আলোকে ট্রিলিয়ন ডলার অর্থনীতি বিনির্মাণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। বিশেষকরে অর্থনীতির উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলির সহায়তায় অর্থনৈতিক কূটনীতির উপর তিনি জোর দেন।

সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরো উল্লেখ করেন যে, রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনর্নির্মাণ করা হচ্ছে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, স্থিতিশীল দীর্ঘমেয়াদি কর কাঠামো এবং অনাদায়ী ঋণ চিহ্নিতকরণ ও একটি সার্বিক পুনঃমূলধনীকরণ পরিকল্পনার ভিত্তি হিসেবে ফরেনসিক আর্থিক নিরীক্ষা—এই তিনটি বিষয় একটি নিয়মভিত্তিক, প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিমণ্ডলে উত্তরণের কারিগরি ভিত্তি গঠন করছে।

গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র সচিবসহ বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকাস্থ বিদেশী মিশনসমূহ এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যে ইন্দোনেশিয়ান দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন, কানাডিয়ান হাই কমিশন, জাতিসংঘ, আইএমএফ (IMF), আইএফসি (IFC), ইউএনওপিএস (UNOPS), ইউএনডিপি (UNDP), ইউনেস্কো (UNESCO), জিআইজেড বাংলাদেশ (GIZ Bangladesh), ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বিডি (OCAIB), আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং পিপিডি (PPD)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এই গোল টেবিল বৈঠক বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার, পুনর্গঠন ও পুনর্নির্মাণের জন্য সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও, সরকার, বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার বিষয়ে অংশগ্রহণকারীরা দৃঢ় ঐকমত্য প্রকাশ করেন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকে ঘিরে আসন্ন বছরগুলোতে বাংলাদেশের কৌশলগত লক্ষ্যকে সুনির্দিষ্ট ও অংশীদার-সমন্বিত অর্থায়ন পথরেখায় রূপান্তরের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD