শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

ঢাকা শহর নিয়ে নির্মিত হচ্ছে হলিউডের ছবি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা বিনোদন ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে নিয়েই নির্মিত হতে যাচ্ছে হলিউডের সিনেমা। ছবির নাম ‘ঢাকা’। বিশ্বজুড়ে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করবেন।

অনলাইন ম্যাগাজিন ডেডলাইন জানিয়েছে, অ্যাকশন ও থ্রিলারধর্মী ‘ঢাকা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন ক্রিস হেমসওর্থ। যিনি ‘থর’ তারকা হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়।

এই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন দুই প্রযোজকই। আর পরিচালনার দায়িত্বে থাকছেন স্যাম হারগ্রেভ। তবে ছবিটির প্রেক্ষাপট ঢাকা হলেও এর শুটিং ঢাকায় হবে না। ভারত ও থাইল্যান্ডে হবে শুটিং। ছবিটির প্রযোজনায় থাকছে নেটফ্লিক্স।

একটি ভারতীয় ছেলেকে উদ্ধারের কাহিনী নিয়েই ছবির গল্প সাজানো হয়েছে। যে কিনা ঢাকায় অপহরণ হয়। তাকে উদ্ধারের কাজটিই করবেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD