শিরোনাম :
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ৯ শতাধিক পশ্চিমা রাজনৈতিক মডেলের তুলনায় সিপিসি নিয়ে ভিন্ন মূল্যায়ন পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, হতে পারে ৩ মাসের কারাদণ্ড জার্মানির হাসপাতালে আগুনে দুই রোগীর মৃত্যু, আহত একজন বাংলাদেশের জ্বালানি সহায়তা ৫০০ মিলিয়ন ডলারে বাড়াতে ইতিবাচক জাপান সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী জন্মের পরই মিলবে ইউনিফায়েড ডিজিটাল আইডি, এক প্ল্যাটফর্মে সব সরকারি সেবা ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলে দিল আপিল বিভাগ শাহজালালের নতুন টার্মিনালে জাপানি ব্যবস্থাপনা, রাজস্ব ভাগ হবে ৭৩:২৭ অনুপাত

জন্মের পরই মিলবে ইউনিফায়েড ডিজিটাল আইডি, এক প্ল্যাটফর্মে সব সরকারি সেবা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দেশে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য জন্মের পরই স্বয়ংক্রিয়ভাবে একটি ইউনিফায়েড ডিজিটাল আইডি তৈরির পরিকল্পনা করছে সরকার। এই একক ডিজিটাল পরিচয়ের মাধ্যমে একজন নাগরিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য, শিক্ষা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, ভূমিসেবা, বিআরটিএসহ বিভিন্ন সরকারি সেবা একটি সমন্বিত প্ল্যাটফর্ম থেকেই গ্রহণ করতে পারবেন। ফলে আলাদা আলাদা পরিচয়পত্র ব্যবহার বা বিভিন্ন দপ্তরে একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন হবে না।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের ভাবনায় ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডি, ওয়ান ওয়ালেট’ উদ্যোগের আওতায় এ পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

পরিকল্পনা অনুযায়ী, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ভূমি, বিআরটিএসহ বিভিন্ন সরকারি ডাটাবেজ একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। একজন নাগরিক একটি মাত্র ডিজিটাল আইডির মাধ্যমেই এসব সেবা গ্রহণ করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, প্রকল্পটি বর্তমানে ধারণাপত্র (কনসেপ্ট পেপার) পর্যায়ে রয়েছে। অনুমোদন মিললেই আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালে কোনো শিশুর জন্ম হলে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে জন্ম নিবন্ধন ব্যবস্থায় যুক্ত হবে। এরপর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সমন্বয় করে নবজাতকের জন্য একটি স্থায়ী ডিজিটাল আইডি তৈরি করা হবে। বাসায় জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রেও পৃথক ব্যবস্থার কথা ভাবা হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি নাগরিকের জন্য একটি স্মার্টফোনভিত্তিক ডিজিটাল ওয়ালেট তৈরির পরিকল্পনাও রয়েছে। এতে পরিচয়পত্র, প্রয়োজনীয় ডিজিটাল ক্রেডেনশিয়াল এবং সরকারি নথিপত্র সংরক্ষিত থাকবে। সরকারি বিভিন্ন সেবায় লগইন, পরিচয় যাচাই এবং প্রয়োজন হলে প্রচলিত পরিচয়পত্রের বিকল্প হিসেবেও এটি ব্যবহার করা যাবে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব তথ্য একটি প্ল্যাটফর্মে থাকলেও নাগরিকের স্পষ্ট সম্মতি ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করা হবে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং জাতীয় ডেটা গভর্নেন্স নীতিমালা অনুসরণ করেই পুরো ব্যবস্থা পরিচালিত হবে।

বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত ‘ডি-স্টার’ (ডিজিটাল সার্ভিস ট্রান্সফরমেশন ফর অ্যাক্সেস অ্যান্ড রিজিলিয়ান্স) প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এস্তোনিয়া ও সিঙ্গাপুরের ইউনিফায়েড ডিজিটাল আইডেন্টিটি মডেল পর্যালোচনা করে বাংলাদেশের জন্য উপযোগী কাঠামো তৈরি করা হচ্ছে।

সম্প্রতি উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, আগামী মাস থেকেই দেশের প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তোলার কাজ শুরু হবে। এর আওতায় ‘এক নাগরিক, এক ডিজিটাল আইডি, এক ডিজিটাল ওয়ালেট’ ব্যবস্থা চালু হলে সরকারি সেবা গ্রহণ হবে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত।

সূত্র: বাংলানিউজ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD