শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, লালমনিরহাটে প্লাবিত নিম্নাঞ্চল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬

উজানের পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টির প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীসংলগ্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পাশাপাশি ফসলি জমি প্লাবিত হওয়ায় বন্যা ও নদীভাঙনের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা।

রোববার (২৮ জুন) রাত ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উজানের ঢল এবং ধারাবাহিক বৃষ্টির কারণে তিস্তার পানি দ্রুত বাড়তে থাকে। এর ফলে নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে নদীতীরবর্তী বসতিগুলোতেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

পানির উচ্চতা বৃদ্ধির কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অন্তত ছয়টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে। এসব এলাকার মানুষ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD