শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

হুমায়ুন কবিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার তেজগাঁওয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও অংশীদারত্বের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আগামী দিনে আরও সুসংহত হবে।

ব্রিটিশ হাইকমিশনারও পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে যুক্তরাজ্যের আগ্রহের কথা জানান এবং বিদ্যমান অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার বিষয়ে একমত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD