রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জ ভৈরবে উৎসবমূখর পরিবেশে শত বছর পুরনো স্কুল জাতীয়করণ হওয়ায় আনন্দ উৎসব উদযাপন করছেন স্কুল শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
আজ সকাল ১০টায় স্কুলের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে স্কুল সরকারিকরণ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ভৈরব কুলিয়ারচর সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও সংস্কারক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়াকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
সরকারিকরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় সরকারী কে.বি পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। স্কুল শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, অভিভাবক সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান ইকবাল, আক্রাম হোসেন চৌধুরী, আব্দুল হেকিম রায়হান প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি মো. কামরুজ্জামান খান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ফাহমিদা সুলতানা, বিদ্যালয় কো-অপ্ট মো. সালাহ উদ্দিন বিরু, উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন, ছাত্রলীগ নেতা মেহেদী হাছান এমিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আজকের দিনটি ভৈবরের একটি ঐতিহাসিক দিন। শত বছরের পুরনো স্কুল আজ থেকে সরকারিকরণ হয়েছে। আজ থেকে সরকারিভাবে সকল দপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের বিনামূল্যে লেখা পড়ার সুযোগ হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা সরকারি সুযোগ সুবিধা পাবে।
এ সময় বক্তারা স্কুলের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে স্কুল সরকারীকরণ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ভৈরব কুলিয়ারচর সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও সংস্করক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়াকে অভিনন্দন প্রাণঢালা অভিনন্দন জানান।