শিরোনাম :
চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’ গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছেন।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে ৪৪২ জন এবং নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্রুত। এখন পর্যন্ত ৬৩ হাজার ৮১৩ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৬২২ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, উপসর্গ নিয়ে ৫০ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসা শেষে অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD