শিরোনাম :
করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন আজ

দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর, “৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে বদলে যাবে বাংলাদেশ”

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন সময় কেবল স্বপ্ন দেখার নয়, বরং এমন কার্যকর পরিকল্পনা গ্রহণের, যা বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টাই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল খননের মাধ্যমে কৃষকরা সেচ সুবিধা পাবেন, যা উৎপাদন বাড়াতে সহায়ক হবে। তিনি উল্লেখ করেন, এই খালটি ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন এবং দীর্ঘদিন পর সেটির পুনঃখনন কার্যক্রম শুরু হলো।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। জনগণের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তারেক রহমান আরও বলেন, সরকার কোনো একক গোষ্ঠীর জন্য নয়, বরং সাধারণ মানুষের কল্যাণকে সামনে রেখে কাজ করতে চায়। দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ”—এই শপথই হোক সবার অঙ্গীকার।

সমাবেশে উপস্থিত হাজারো নেতা-কর্মী ও সমর্থক করতালি ও স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বক্তব্যের এক পর্যায়ে তিনি জনগণের উদ্দেশে প্রশ্ন রাখেন, তারা দেশ গঠনের কাজে তাঁর সঙ্গে আছেন কি না। জবাবে উপস্থিত জনতা সমর্থন জানালে প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ বলে প্রতিক্রিয়া জানান।

এর আগে বেলা ২টা ৪০ মিনিটে খোর্দ্দ খালের পুনঃখনন প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কাটেন এবং খালের পাড়ে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD