শিরোনাম :
দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর, “৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে বদলে যাবে বাংলাদেশ” বাংলাদেশে জেএফ-১৭ সিমুলেটর পাঠাল পাকিস্তান : সম্ভাব্য যুদ্ধবিমান চুক্তির আগাম প্রস্তুতি সময়ের কথকথা জাবিতে ধর্ষণচেষ্টা ইস্যুতে উত্তাল ক্যাম্পাস বৈশ্বিক সংকট ও ঋণের চাপে কঠিন সময় পার করছে দেশ: অর্থমন্ত্রী চীনে যাচ্ছেন পুতিন, গুরুত্ব পাবে কৌশলগত সহযোগিতা জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী পার্বত্য অঞ্চলের মানুষ সুষম ও সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত ঢাকা-ব্রাসিলিয়া কৌশলগত পুনঃসূচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন

জাবিতে ধর্ষণচেষ্টা ইস্যুতে উত্তাল ক্যাম্পাস

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অভিযুক্তকে নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারায় তাঁরা প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন এবং নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি দিয়েছেন।

শনিবার সকালে উপাচার্যের বাসভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই ঘটনাটি যথাযথ গুরুত্বের সঙ্গে নেয়নি। বরং ঘটনার বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি ও দায় এড়ানোর চেষ্টা করেছে।

শিক্ষার্থীদের ভাষ্য, ১৩ মে উপাচার্যের সঙ্গে বৈঠকে তাঁদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই দাবির অন্যতম ছিল ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা এবং ব্যর্থ হলে প্রক্টরিয়াল টিমের পদত্যাগ। কিন্তু সময়সীমা শেষ হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা কঠোর কর্মসূচির পথে হাঁটেন।

বিক্ষোভকারীরা পরে প্রক্টর কার্যালয়ের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন। তাঁদের দাবি, বর্তমান প্রক্টরিয়াল টিম শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, পুরো রাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সময় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর যোগাযোগের অভাব ছিল। কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও তেমন সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তাঁরা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বিস্তৃত হবে। রোববার থেকে প্রশাসনিক ভবন অবরোধের মধ্য দিয়ে নতুন কর্মসূচি শুরু হবে বলেও জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD