শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবি’র অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনটি পৃথক অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী ও হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গতকাল (০৪ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল উলুবনিয়া মাঝেরকাটি এলাকায় অভিযান চালিয়ে ৭০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে এবং একই বিওপি’র অপর একটি টহলদল উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। অপরদিকে, হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে।

 

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের সিজারমূল্য ৩ কোটি টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।” তিনি আরও বলেন, ইতোমধ্যে এ ব্যাটালিয়ন মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD