শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছে চারণের নেতৃবৃন্দ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

চারণ সাংস্কৃতিক কেন্দ্র এর কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন আজ ৮ এপ্রিল সংবাদপত্রে দেওয়া এক যুক্ত বিবৃতিতে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ১লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় এবার ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি বাদ দিয়ে বৈশাখী শোভযাত্রা করেছে। গত বছর অন্তর্বর্তী সরকার আনন্দ শোভাযাত্রা নাম দিয়ে করেছে। মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে প্রথমে সংস্কৃতি মন্ত্রী মঙ্গল শোভাযাত্রা বললেও পরবর্তীতে ‘মঙ্গল’ শব্দটি বাদ দেন। গত শতকের আশির দশকে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে তীব্র আন্দোলনের পটভূমিতে ‘মঙ্গল শোভযাত্রা’ শুরু হয়। ২০১৬ সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্থান পায়। ‘মঙ্গল’ শব্দটি এই শোভাযাত্রায় অশুভের বিরুদ্ধে শুভের জয় ও জনগণের মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। ১লা বৈশাখ বাঙালীর সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের জনগণ এই উৎসব পালন করে আসছে। কিন্তু একটি চিহ্নিত ধর্মান্ধ গোষ্ঠী বাংলার এই চিরায়ত উৎসবটি গ্রহণ করতে পারছে না। ফলে এর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশের সংস্কৃতির ভিত্তি যে বহুত্ববাদ, সহনশীলতা, মু্ক্তচিন্তা-অসাম্প্রদায়িকতা তারা কোন ভাবেই মেনে নিতে পারে না। বর্তমান সরকারের এই উগ্র গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ বাংলার আবহমানকালের সংস্কৃতির উপর আঘাত। এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে নেতৃবৃন্দ ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। নচেৎ চারণসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে আলাদা শোভাযাত্রার আয়োজন করা ছাড়া গত্যন্তর নেই।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD