শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

পরিবেশ মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনায় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, গবেষণা ও জ্ঞান বিনিময়, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে। এছাড়া কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশগত সুশাসন প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এ সময় গ্রিন কুলিং, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব শিল্পায়ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সুন্দরবন রক্ষা, কার্বন ক্রেডিট, সামাজিক বনায়ন ও গ্রিন ডেভেলপমেন্ট ক্ষেত্রেও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।

মন্ত্রী আরও বলেন, ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের কার্বন মার্কেটের উন্নয়ন ও কার্যকর বাস্তবায়নে ফলপ্রসূ হতে পারে।

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোজেন ফুয়েল অটোমোবাইলসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন), অতিরিক্ত সচিব (উন্নয়ন), উপ-হাইকমিশনার এবং প্রধান বন সংরক্ষক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD