শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীবাজার এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ৬৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করতে সক্ষম হয়েছে।

আজ দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী মুকুন্দপুর এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পিকআপসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে ধাওয়া করে লক্ষীবাজার এলাকা হতে একটি পিকআপসহ উন্নতমানের ১,১৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ১,৬৯,৩২,০০০/- (এক কোটি ঊনসত্তর লক্ষ বত্রিশ হাজার) টাকা।

জব্দকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জব্বার আহমেদ জানান, *“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”* বর্তমান বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার অধীনস্থ সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এলক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD