শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

কমিউটার ট্রেনে যাত্রীদের ওপর চোরাচালানির হামলায় আহত ১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কমিউটার ট্রেনে যাত্রীদের ওপরে সংঘবদ্ধ চোরাচালানিরা হামলা চালিয়েছে। এ ঘটনায় রাসেল (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

আহত রাসেল ঝিকরগাছা এলাকার নজরুল ইসলামের ছেলে। এ সময়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে থেকে ঘটনা প্রত্যক্ষ করলেও তারা চোরাকারবারীদের প্রতিহত করেনি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৫ আগস্ট) বিকাল পৌনে ৫টার বেনাপোল কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাত্রার জন্য অপেক্ষা করছিল। এ সময় একদল চোরাকারবারী ট্রেনটিতে ভারতীয় মালামাল তুলছিল। তারা মালামাল রাসেলের সিটির নিচে লুকিয়ে রাখছিল। রাসেল তার সিটের নিচে মালামালগুলো রাখতে আপত্তি জানালে চোরাকারবারীরা তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে রাসেলের ওপর হামলা করে।

রাসেলের গায়ের জামা-কাপড় টেনে ছিড়ে ফেলে এবং পাঁচ থেকে ছয়জন চোরকারবারী তাকে কিল ঘুষি মারতে থাকে।এ সময়ে রাসেলের মা-বাবাসহ অন্যন্যারা এগিয়ে গেলে রাসেলের বাবাকেও চোরাকারবারীরা মারধর করে এবং তাকে খুন করে ফেলা হবে বলে হুমকি দেন।

একাধিক সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে রেলওয়ে পুলিশ চোরাকারবারীদের কাছ থেকে ভারতীয় মালামালের টুপলা প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে নিয়ে থাকে। যে কারণে রেলওয়ে পুলিশ যাত্রীদের নিরাপত্তা দেওয়ার থেকে চোরাকারবারীদের বেশি নিরাপত্তা দিয়ে থাকে।

বিষয়টি নিয়ে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের কাজ শুধু ট্রেনের সিডিউল ও টিকিট বিক্রি করা। তাই ট্রেনের নিরাপত্তার বিষয়টি জিআরপি পুলিশের কাছে খোঁজ-খবর নেওয়ার জন্য পরামর্শ দেন।

বেনাপোল জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাজ শুধু রেলস্টেশনের প্লাটফর্মের ওপরে আইন-শৃঙ্খলা রক্ষা করা। ট্রেনের মধ্যে উিউটিরত রেলওয়ে পুলিশের দায়িত্ব ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়া।

বিষয়টি নিয়ে খুলনা রেলওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো চোরাকারবারীর কাছ থেকে টাকা তুলি না। যদি আমার নাম করে কেউ টাকা তোলে সেক্ষেত্রে আমার কি বা আর করার আছে? যাত্রীর ওপরে হামলার বিষয়টি জানতে চাইলে তিনি জানেন না বলেন জানান। তবে যারা ডিউটিতে ছিল তাদের কাছে জেনে আপনাকে জানাবো বলে দ্রুত ফোনের লাইন বিচ্ছিন্ন করে দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD