শিরোনাম :
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকট দেখছেন জার্মান চ্যান্সেলর আঞ্চলিক শান্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান ডিজিটাল অপপ্রচারে জাপানের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত এসসিও কাঠামোয় সহযোগিতা বাড়াতে আগ্রহী কিরগিজস্তান জাতীয় শ্রম পদক পেলেন তিন হাজারের বেশি কর্মী এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় খেলতে চায় ইরান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আসন্ন ফুটবল বিশ্বকাপে নিজেদের নির্ধারিত ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় আয়োজনের প্রস্তাব দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতার কারণ দেখিয়ে তারা আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে এ বিষয়ে আলোচনা শুরু করেছে।

মেক্সিকোয় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ রয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ এবং নিরাপত্তা ইস্যু নিয়ে সাম্প্রতিক মন্তব্য দলের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাই বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের সম্ভাবনা নিয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত আছে। একই সঙ্গে অ্যারিজোনার টুসন শহরে দলের প্রস্তুতি ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এদিকে মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ দাবি করেছেন, ভিসা প্রদান ও অন্যান্য সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা যথেষ্ট নয়। ফলে ম্যাচগুলো মেক্সিকোয় আয়োজনের জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর আগে বলেছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বলছে, এখন পর্যন্ত তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ইরান বিশ্বকাপে অংশ নেবে বলেই ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরান ফুটবল ফেডারেশনই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD