শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

কৃষক কার্ড-কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের কৃষি ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।”

সভার প্রধান এজেন্ডায় ছিল কৃষক কার্ডের কার্যক্রম প্রসারিত করা, যাতে সরকারি সুযোগ-সুবিধাসমূহ কৃষকদের কাছে সহজেই পৌঁছানো যায়। এই কার্ড প্রকৃত কৃষকদের মধ্যে সহজে প্রাপ্তি নিশ্চিত করবে, যার মাধ্যমে তারা সরাসরি সরকারী সহায়তা পেতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, “সরকারি সহায়তা কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, বরং সরাসরি কৃষকদের হাতে তুলে দিতে হবে।”

তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, যে দ্রুততার সাথে কৃষকদের একটি নির্ভুল ডেটাবেজ তৈরি করা হবে। সভায় জানানো হয়, ডিজিটাল কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি ঋণ, সেচ সুবিধা, ফসল বিমা এবং সরকারি ভর্তুকি গ্রহণ করতে পারবেন। এছাড়াও, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণ প্রদান কাজটি আরো স্বচ্ছ ও সহজ হবে।

পাইলট প্রকল্পটির জন্য দেশের কয়েকটি জেলায় খুব শিগগিরই কৃষক কার্ড বিতরণ শুরু হবে, এবং সরকারের লক্ষ্য হলো আগামী মৌসুমের আগেই কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া।

এই উদ্যোগ কৃষি ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সহায়ক হবে, যা দেশের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD