শিরোনাম :
বৈশ্বিক প্রশাসন উন্নয়নে চীনের উদ্যোগ: আগ্রহী আন্তর্জাতিক সমাজ জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা জোরদারে চীনের আহ্বান প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

ঈদযাত্রার শুরুতেই কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। শুক্রবার থেকে শুরু হওয়া রেলপথে ঈদযাত্রার প্রথম দিনেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আসন্ন ঈদের ছুটিতে শেষ মুহূর্তের ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতেই অনেকে আগেভাগে বাড়ির পথে রওনা হয়েছেন। সকাল থেকেই স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে ছিল যাত্রীদের সরগরম উপস্থিতি। ঘরমুখো মানুষের ভিড়ে নারী ও শিশুদের সংখ্যা তুলনামূলক বেশি চোখে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হওয়া এবং সামনে যাত্রীচাপ আরও বাড়তে পারে—এমন আশঙ্কা থেকে অনেক শিক্ষার্থী ও সাধারণ যাত্রী আগেই ঢাকা ছাড়ছেন। যাত্রীরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে ট্রেনের যাত্রা তুলনামূলক আরামদায়ক হওয়ায় তারা রেলপথকে বেছে নিয়েছেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টেশন এলাকায় বিশেষ প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং তিন স্তরের টিকিট যাচাইয়ের পর যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রথম দিনটি সুশৃঙ্খলভাবে শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD