শিরোনাম :
‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশীদারিত্বকে কৌশলগত সুযোগ: জোসিপোভিচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি নিয়ে নতুন বিতর্ক অকল্যান্ডে হরমুজ প্রণালীতে নিরাপত্তা রক্ষায় যুদ্ধবিরতির তাগিদ প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য কৃষকের ভাগ্য বদলাতেই খাল খনন কর্মসূচি :পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ৯ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের জন্য ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছিল।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি জানান, সেবাবান্ধব পুলিশ গঠন, নৈতিক মনোবল পুনর্গঠন, অনলাইন অভিযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন অধ্যাদেশ পুনঃনিরীক্ষণ করা হবে।

২০২৫ সালে ৭৯১ জনকে সাব-ইন্সপেক্টর, ৮,০১১ জনকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং ৩,৫৬০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি আরও জানান, আগামী সময়ে ৪ হাজার সাব-ইন্সপেক্টর ও ১০ হাজার কনস্টেবল নতুনভাবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্যপদ পূরণ করা হবে এবং পাঁচটি নতুন কারাগার চালু করা হয়েছে।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জুয়া, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস মোকাবিলায় বিশেষ অভিযান চলবে। পাশাপাশি, চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD