শিরোনাম :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকট দেখছেন জার্মান চ্যান্সেলর আঞ্চলিক শান্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান ডিজিটাল অপপ্রচারে জাপানের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত এসসিও কাঠামোয় সহযোগিতা বাড়াতে আগ্রহী কিরগিজস্তান জাতীয় শ্রম পদক পেলেন তিন হাজারের বেশি কর্মী এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত

নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে নারীর অগ্রগতি জরুরি: জুবাইদা রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬

নারীর অগ্রগতি ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হলে দেশও উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, নারীদের দৃঢ় মনোবল এবং সংগ্রামী মানসিকতাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাই নারী দিবসে সবাইকে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য। নানা প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও তিনি অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্ম্মদ সাহাবুদ্দিন তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।

এ বছর অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামে বিজয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন পুরস্কার লাভ করেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও এ সম্মাননায় ভূষিত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD