শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

সাবেক উপদেষ্টাদের আর্থিক লেনদেনের তথ্য চাইলো বিএফআইইউ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য সংগ্রহে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্ভাব্য অস্বাভাবিক আর্থিক লেনদেন খতিয়ে দেখতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

ব্যাংক খাতের সূত্র জানায়, চলতি সপ্তাহে পাঠানো চিঠিতে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য তিন কর্মদিবসের মধ্যে এক্সেল ফরম্যাটে বিএফআইইউতে পাঠাতে হবে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক লেনদেনে কোনো অনিয়ম বা অস্বাভাবিক কার্যক্রম রয়েছে কি না তা যাচাইয়ের অংশ হিসেবে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ খাতের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর খোদা বখস চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবও তলব করেছিল আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD