শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

তথ্য প্রতিমন্ত্রীর কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর করেছেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।

শনিবার দুপুরে প্রতিমন্ত্রী তাঁর নিজ জেলা সফরকালে ময়মনসিংহ সার্কিট হাউসে জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের শুরুতে এ প্রতিবেদন গ্রহণ করেন। এ সময় ইয়াসের খান চৌধুরী বলেন, ময়মনসিংহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ তথ্য কমপ্লেক্স সম্পর্কে তিনি অবগত রয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে প্রতিবেদনটি সহায়ক হবে। নির্ধারিত স্থানটি কমপ্লেক্সের জন্য যথেষ্ট কি না এবং নির্মাণ কাজের প্রস্তুতি কেমন  সে বিষয়েও পরিচালকের কাছে জানতে চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিস, তথ্য অধিদফতরের আঞ্চলিক তথ্য অফিস, বাংলাদেশ বেতার কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রসহ জেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতাভুক্ত ২৬ জেলার মধ্যে ময়মনসিংহের শিকারীকান্দায় ২০২৩ সালে নির্ধারিত স্থানসহ ১৭ জেলায় ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি ৯ জেলায় অধিগ্রহণ প্রক্রিয়াধীন।

স্থানীয় গণপূর্ত বিভাগ মার্চ মাসের মধ্যেই ময়মনসিংহের নির্ধারিত স্থানে বিদ্যমান স্থাপনা অপসারণের পর ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ হাতে নেবে। সাততলা কমপ্লেক্স ভবনটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সকল বিভাগের অফিস ও সিনেমা প্রদর্শন সুবিধাসম্বলিত মাল্টিপারপাস হল থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD