শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

উন্নয়ন ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি: দুর্যোগ মন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

রংপুর বিভাগকে উন্নয়ন ও অগ্রগতির মূলধারায় এগিয়ে নিতে প্রশাসন, আইন–শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, কৃষি উৎপাদন বাড়ানো, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নত সেবা নিশ্চিতে সকলে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে মন্ত্রী বলেন, মাঠ প্রশাসন সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ভিত্তি। পাশাপাশি পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। তাই জবাবদিহিতা, সুশাসন এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা জরুরি।

তিনি বলেন, আইন–শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশুর নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সকলে সমন্বিত ভূমিকা রাখতে হবে। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা ফিরে পাওয়া।

মন্ত্রী আশা প্রকাশ করেন, যৌথ প্রচেষ্টায় রংপুর বিভাগ আরও উন্নত ও অগ্রসর হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হবে।

সভায় রংপুর বিভাগের কমিশনার মো. শহীদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD