শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

অমর একুশে বইমেলা ২০২৬: প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬–এ প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার বাংলা একাডেমির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্যটি জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলা আয়োজনকে সামনে রেখে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে। বিকেল ৩টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় প্রকাশনা শিল্পের বর্তমান সংকট ও বাস্তবতা তুলে ধরে প্রকাশকরা সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। সংস্কৃতি উপদেষ্টা অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত হয়ে গ্রন্থনীতি প্রণয়নসহ অন্যান্য বিষয়ে লিখিত প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিতে প্রকাশকদের প্রতি আহ্বান জানান।

এসময় উপদেষ্টা ঘোষণা করেন, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ২০২৬–এ অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে যারা আগাম স্টল ভাড়ার টাকা জমা দিয়েছেন, বাংলা একাডেমি তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেবে। আর যারা এখনো টাকা পরিশোধ করেননি, তারা কমানো হার অনুযায়ী ভাড়া জমা দিতে পারবেন।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD