শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

সমঅধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: ডা. জুবাইদা রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সব ধরনের বিভাজনের ঊর্ধ্বে উঠে নাগরিক অধিকারের সমতা নিশ্চিত করাই বিএনপির প্রধান রাজনৈতিক অঙ্গীকার বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

বুধবার রাজধানীর হাতিরঝিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নগরবাসীর প্রতিদিনের বিভিন্ন সমস্যা থাকলেও যথাযথ পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টা থাকলে সেগুলো সমাধান করা সম্ভব।

ডা. জুবাইদা বলেন, “বিএনপির রাজনীতি পরিকল্পনাভিত্তিক উন্নয়নের রাজনীতি। এখন দেশের জন্য নতুন সম্ভাবনার সূচনা ঘটানোর সময়। আমরা বিশ্বাস করি—ব্যক্তির আগে সমাজ, সমাজের আগে দেশ; ক্ষমতার আগে জনগণ, আর সবকিছুর আগে বাংলাদেশ।”

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের শ্রমকে মর্যাদা দেওয়া, মেধাকে মূল্যায়ন করা এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের নিশ্চয়তা বিএনপি প্রতিষ্ঠা করতে চায়। তার ভাষায়, “শোষণের পরিবর্তে অধিকার—এই নীতিতেই আমরা বিশ্বাসী।”

সভায় উপস্থিত নাগরিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আজকের উপস্থিতি প্রমাণ করছে যে আপনারা পরিবর্তনের পক্ষে একত্র হয়েছেন। আপনাদের সমস্যাগুলো আমরা শুনছি, বুঝছি, এবং ভবিষ্যতেও তা জানতে আগ্রহী। জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি সমতাভিত্তিক, জ্ঞাননির্ভর ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়া আমাদের লক্ষ্য।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD