শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

কঙ্গোতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন শুরু

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের ৬২ সদস্যের কন্টিনজেন্ট প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর ৩৫ সদস্য রবিবার (২৫ জানুয়ারি) জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। নতুন কন্টিনজেন্টের অবশিষ্ট ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি একই এয়ারলাইন্সের বিমানে কঙ্গোর উদ্দেশ্যে রওনা হবেন।

এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট–১৫ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, বিইউপি, পিএসসি। সংশ্লিষ্ট সূত্র জানায়, কঙ্গোতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয় প্রশাসন ও জনগণের আস্থা অর্জন করেছেন।

কন্টিনজেন্টের বিদায় উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসিসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা শান্তিরক্ষীদের বিদায় জানান এবং মিশনের সার্বিক সাফল্য কামনা করেন।

এর আগে, গত ২০ জানুয়ারি বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের বিমান বাহিনী সদর দফতরে ব্রিফিং দেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD