শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

কক্সবাজারে নারী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন, অপরজন খালাস

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ একটি আলোচিত ধর্ষণ মামলায় রায় ঘোষণা করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের বিচারিক হাকিম মো. আবু হানিফ এ রায় দেন বলে নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. তওহীদুল আনোয়ার।

রায়ে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার বাসিন্দা জয়নাল আবেদীন (৪০) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দিয়েছেন আদালত। তবে মামলার অপর আসামি ছমি উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে রাষ্ট্রপক্ষ জানায়, ২০১৭ সালের ১৬ জুন রমজান মাসে তারাবির নামাজের সময় ভুক্তভোগী নারীর পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে গেলে তিনি ঘরে একা ছিলেন। ওই সুযোগে জয়নাল আবেদীন ও তার এক সহযোগী বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করতে গেলে তাৎক্ষণিকভাবে তা নথিভুক্ত করা হয়নি। পরে তিনি নিজেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এজাহার দায়ের করেন।

আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়। ২০১৮ সালের ৮ এপ্রিল মামলাটি আনুষ্ঠানিকভাবে আমলে নেওয়া হয় এবং ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেন বলে জানান পিপি মো. তওহীদুল আনোয়ার। রায় ঘোষণার সময় উভয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।

সূত্র : সময় সংবাদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD