শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

নরসিংদীতে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী ছুরিকাঘাতে নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন চক্রবর্তীর ছেলে। তিনি চরসিন্দুর বাজারে মুদি মালামাল বিক্রেতা ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল রাত ৯ টার দিকে মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারে তার মুদি দোকান বন্ধ করে সুলতানপুর গ্রামে নিজ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মনি চক্রবর্তীকে মৃত ঘোষণা করে।

পলাশ থানা ওসি শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

এই ঘটনায় গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দ্বিতীয় সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটল। এর আগে রবিবার বিকেলে যশোর জেলায় খুন হয়েছিলেন এক সংবাদপত্রের সম্পাদক রানা প্রতাপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD