শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

মনোনয়নপত্র বাছাই: ২৮.২ শতাংশ বাতিল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া শেষ করেছে। সারাদেশে ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষিত হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ত্রুটি ও আইনি জটিলতায় বাতিল করা হয়েছে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র, যা মোট প্রার্থীর প্রায় ২৮ শতাংশ।

ইসির তথ্য অনুযায়ী, বড় দলগুলোর মধ্যে জাতীয় পার্টির ৫৯ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশের ৩৯ জন এবং বিএনপি ও সিপিবির ২৫ জন করে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামায়াতে ইসলামীর ১০ জন এবং এনসিপির ৩ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বাতিলের সংখ্যা সবচেয়ে বেশি—৩৩৮ জন।

বিএনপির অধিকাংশ প্রার্থীর আবেদন বাতিল হয়েছে, দলীয় অনুমোদন বা বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩) মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে গত ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর কারণে ইসি আসনগুলো যাচাই-বাছাইয়ের তালিকায় রাখেনি।

যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন। রাজধানীর আগারগাঁওয়ে অঞ্চলভিত্তিক বুথে এই আবেদন গ্রহণ করা হবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লীগ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD