শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তারেক রহমানের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন। এ সময় তারা শোক বইয়ে স্বাক্ষর করে প্রয়াত নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

সাক্ষাৎ শেষে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের জানান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরিপ্রেক্ষিতে শোক প্রকাশ করতে এবং শোক বইয়ে তাদের অনুভূতি লিপিবদ্ধ করতে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন। একই সঙ্গে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

তিনি বলেন, সাক্ষাৎকালে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশের জাতীয়তাবাদের প্রশ্নে বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ অবস্থানের কথা তুলে ধরেন। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সুবিচার নিশ্চিত করা এবং তাদেরকে প্রকৃত অর্থে সমঅধিকারসম্পন্ন নাগরিক হিসেবে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রশংসা করেন তারা। একই সঙ্গে এসব নীতির ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ডা. পাভেল আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সঙ্গে আলোচনায় স্পষ্টভাবে উল্লেখ করেন যে, তিনি সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ—এই বিভাজনে বিশ্বাস করেন না। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে—এটাই তাঁর রাজনৈতিক দর্শন। তিনি বলেন, “আমরা সবাই আগে বাংলাদেশি। সবার পরিচয় অভিন্ন, সবার আগে বাংলাদেশ।” আগামী দিনে সবার সমঅধিকার নিশ্চিত করা হবে বলেও ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন তারেক রহমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD