শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

রাজধানীর পল্লবী ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ তিনজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব-৪-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।

আটক তিনজন হলেন- ফাইজুর রহমান ওরফে ডন মুক্তি, শাকির আহম্মেদ ওরফে হকি সুমন এবং গোলাম মোস্তাফা কামাল ওরফে সুটার বাপ্পি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শাহ আলী থানাধীন চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করে র‍্যাব সদস্যরা। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

জব্দ অস্ত্র ব্যবহার করে আটক তিনজন মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদেরর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে গেল ২৯ ডিসেম্বর তাদের সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে সাড়ে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD