শিরোনাম :
জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা জোরদারে চীনের আহ্বান প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

৯ কোটির মুস্তাফিজ: আইপিএল নিলামের কোটিপতি ক্রিকেটাররা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নয় কোটি ২০ লাখ রুপি, বর্তমান বিনিময়মূল্য অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা দাম উঠেছে মুস্তাফিজুর রহমানের। এর মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে উঠেছেন মুস্তাফিজ।

ভারতের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজি লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এর আগেও মুস্তাফিজই ছিলেন সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার, যেবার মুস্তাফিজুর রহমানকে ছয় কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। ওই মৌসুমে তিনি তিনটি ম্যাচ খেলেন এবং ৭ দশমিক ৯১ ইকোনমি রেটে চারটি উইকেট নেন।

এবারের নিলামেও ‘দ্য ফিজ’কে ঘিরে ছিল প্রবল আগ্রহ। এর আগে তিনি পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন।

৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। নিলামের শুরুতেই চেন্নাই সুপার কিংস দর হাঁকায়। এরপর দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স প্রতিযোগিতায় যোগ দিলে দাম দ্রুতই বেড়ে যায়।

শেষ পর্যন্ত নিলামে জয়ী হয় কলকাতা নাইট রাইডার্স। নতুন মৌসুমের আগে পেস আক্রমণ শক্তিশালী করার লক্ষ্যই এতে স্পষ্ট করে তারা।

২০১৬ সালে অভিষেক আইপিএলেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জিতেছিলেন মুস্তাফিজুর রহমান। ওই মৌসুমে তিনি ৬ দশমিক ৯০ ইকোনমি রেটে ১৭টি উইকেট নিয়েছিলেন, তরুণ ক্রিকেটার হিসেবে পুরস্কারও পেয়েছিলেন মুস্তাফিজ।
সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD