শিরোনাম :
নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর সম্পাদকীয়:ডেট-রেপ ড্রাগ-কঠোর আইনই যথেষ্ট নয়

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতের মাধ্যমে দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং সেগুলোর সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাতের পর সুপ্রিম কোর্ট প্রশাসন এক বার্তায় জানায়, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। বিশেষভাবে তিনি প্রধান বিচারপতির অক্লান্ত প্রচেষ্টায় বিচার বিভাগের জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্যোগের স্বীকৃতি দেন।

রাষ্ট্রপতি এ সময় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে।” এছাড়া তিনি প্রধান বিচারপতির অবসরোত্তর জীবনের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্যও শুভকামনা জানান।

প্রধান বিচারপতি সাক্ষাৎকালে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য তার নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নে রাষ্ট্রপতির সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের বরাতে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD