শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

সবুজ হত্যা মামলা: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল মজুমদারের তিন দিনের রিমান্ড

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানে কামাল হোসেন ওরফে সবুজ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা নজরুল মজুমদারকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তিন দিনের রিমান্ড অনুমোদন করেন।

নজরুল ইসলাম মজুমদারকে গত বছরের ১ অক্টোবর গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার নথিতে জানা যায়, গত বছরের ১৯ জুলাই শাহজাদপুরের বাটার গলি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন কামাল হোসেন ওরফে সবুজ। একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করা হয়, যা এখন তদন্তাধীন।

আদালত সূত্র জানায়, রিমান্ডের সময় মামলার গুরুত্বপূর্ণ দিকগুলো খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাটির পেছনের কারণ ও সংশ্লিষ্টতার বিষয়গুলো আরও স্পষ্ট করার চেষ্টা করবে তদন্ত সংস্থা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD