শিরোনাম :
সন্ধ্যা নামে যে হেথা লন্ডনের উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত চালক – আহত ৮৯ নাইজারের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত অন্তত ৩৫ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রশাসন ব্যবস্থার ওপর গুরুত্ব বৈশ্বিক প্রশাসন উন্নয়নে চীনের উদ্যোগ: আগ্রহী আন্তর্জাতিক সমাজ জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা জোরদারে চীনের আহ্বান প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা 

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা হতে পত্র জারি করা হয়েছে।

মন্ত্রণালয় হতে জারিকৃত পত্রে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তাঁর আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমআ’ বিশেষ দোয়া এবং সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্ণিতাবস্থায় তাঁর আশু রোগমুক্তি কামনা করে আগামী ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমআ’ বিশেষ দোয়া এবং সুবিধামত সময়ে সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এ দোয়া ও প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD