শিরোনাম :
সন্ধ্যা নামে যে হেথা লন্ডনের উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত চালক – আহত ৮৯ নাইজারের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত অন্তত ৩৫ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রশাসন ব্যবস্থার ওপর গুরুত্ব বৈশ্বিক প্রশাসন উন্নয়নে চীনের উদ্যোগ: আগ্রহী আন্তর্জাতিক সমাজ জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা জোরদারে চীনের আহ্বান প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ১ লাখ ২৩ হাজার, সময় বাড়ল ২৫ ডিসেম্বর পর্যন্ত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দ্রুত বাড়ছে প্রবাসী ভোটারদের নিবন্ধন। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৫টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ২৩ হাজার ৮৯ জন প্রবাসী বাংলাদেশি।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত ডেটা বলছে, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৯০৬ জন এবং নারী ভোটার আছেন ১৬ হাজার ১৮৩ জন।

দেশভিত্তিক নিবন্ধনের তালিকা দেখলে দেখা যায়—যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে ১৮ হাজার ১১৪ জন নিবন্ধিত ভোটার নিয়ে। এরপর সৌদি আরবে ১০ হাজার ৮৩১ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৩৮৯ জন, সিঙ্গাপুরে ৮ হাজার ৭৭৪ জন, কানাডায় ৮ হাজার ৬০৯ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৪৮০ জন, যুক্তরাজ্যে ৭ হাজার ১৬ জন, জাপানে ৬ হাজার ৭৯৮ জন, ইতালিতে ৫ হাজার ২২৪ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৭২৫ জন প্রবাসী এখন পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধনের সময়সীমা বাড়ানো নিয়ে কমিশন জানায়, পূর্বঘোষণা অনুসারে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তা সংশোধন করে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশের মান সময় অনুযায়ী এই অতিরিক্ত এক সপ্তাহ প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করেই দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সূচি প্রকাশ করেন।

অ্যাপের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধনের ক্ষেত্রে আরও জানানো হয়—যে দেশে অবস্থান করে ভোট দেওয়া হবে, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এছাড়া বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ডাক ঠিকানা প্রদানকে বাধ্যতামূলক করা হয়েছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD