শিরোনাম :
বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেল উন্নয়নে ২০৪৫ সাল পর্যন্ত ২৪ প্রকল্প গণতান্ত্রিক উত্তরণের পর ঢাকা-বার্লিন সহযোগিতায় নতুন সম্ভাবনা দেখছে জার্মানি ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইতিহাস গড়লেন তিন বাংলাদেশি শিক্ষার্থী বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বিজিবি–বিএসএফ টানাপোড়েনে সীমান্তে আটকা নারী ও শিশু, চরম দুর্ভোগে পরিবার

ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ইমাম প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দিয়েছেন সৌদি সরকারের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুল লতীফ বিন আবদুল আযীজ আল-শাইখ। আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের জেদ্দা প্রদেশে মন্ত্রীর অফিসে ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

বাংলাদেশি মুসলমানদের সেবার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ধর্ম উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন সৌদি মন্ত্রী।

এ সাক্ষাতে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সৌদি মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি দ্বীনি দাওয়াত, সচেতনতামূলক এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এরূপ কার্যক্রমকে সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন সৌদি মন্ত্রী।

ধর্ম উপদেষ্টা ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই পবিত্র মসজিদ ও হজযাত্রীদের সেবা এবং বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার সৌদি সরকারের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এছাড়া, সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে দেয় সহায়তার প্রশংসা করেন। সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেন উপদেষ্টা।

এসময় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD