শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

কাঁপা মন আর কাঁপা হাতে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কাঁপা মন আর কাঁপা হাতে
  – ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনমার্ক। 

কাঁপা মন আর কাঁপা হাতে
আমি তুলে নিলাম আমার বই,
শক্ত মলাটের আড়ালে লুকানো
যেন ক্লান্ত এক আত্মা।
তার অবয়বে সময়ের ধুলো,
পাতাগুলো যেন দীর্ঘশ্বাসে ভরা
ভিজে কাপড়ের মতো ঝুলে আছে –
গ্লানিভর শ্রান্ত অবসন্ন ।

আমি ধীরে খুললাম তাকে,
জানি না কোথা থেকে শুরু করব,
তবু কৌতূহল ছিল –
যেন এক ভুলে যাওয়া দরজার ফাঁক দিয়ে আলো ঢোকার অপেক্ষা।

চোখ দুটো সময়ের ধূসরতায় ঝাপসা,
তবু এক মুহূর্তে স্থির হলো,
আর বিষণ্ণতার প্রবাহ গেলো থেমে।
ডান দিকের সাদা নির্জন এক পৃষ্ঠায়
অনাসক্ত শৈত‍্যপূর্ণ হীমে ছাপা এক সংখ্যা,
তার ভেতরেই লুকিয়ে আছে এক নীরব প্রশ্ন।

পাতাটি অনলিখিত, অথচ বলছে কিছু,
যেন অদৃশ্য কালি ধীরে ধীরে নিজের অর্থ খুঁজে নিচ্ছে—
এক অচেনা ধাঁধার মতো,
যা হৃদয়ের ভেতর জন্ম নিচ্ছে,
শব্দের আগে, অর্থেরও বাইরে।

মন ছুটে চলেছে –
আমি এখনো জিজ্ঞেস করিনি,
‘এর মানে কী?’
দৃষ্টি যেন কফিনের সাদাতে ঘোলাটে হয়ে যায়,
আর আমি দেখি, কাঁদতে থাকা ছায়ারা মিশে যাচ্ছে একে অপরের সাথে-
দুটো রূপ উঠে আসে,
দুলছে, হাসছে, যেন ক্রূর পরিহাসে লিপ্ত –

’সাত আর তিন!’

পাতার কাঁপা পৃষ্ঠের মাঝে আমি দেখি
গূঢ়মর্ম অবধারিত এক প্রতিবিম্ব, এক সত্য,
যা লেখা নেই, তবু বলা হয়ে গেছে।

আর সেখানে, ঝাপসা আয়নায়,
কালির বদলে প্রতিফলনে জ্বলছে এক প্রশ্ন –

‘এই কী শেষ?’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD