শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা ও সমন্বয়, প্রশিক্ষণের অর্থায়ন, সনদায়নের মানোন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত আলোচনা হয়।

সভায় এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ও কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, এর বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যত করণীয় উপস্থাপন করেন।

এছাড়া, দক্ষতা প্রশিক্ষণে দ্বৈততা নিরসন, শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি)-এর প্রতিনিধি নির্বাচন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণসহ বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যরা গঠনমূলক মতামত প্রদান করেন।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তর ও সংস্থা প্রধান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD