শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

৫ নভেম্বর শাংহাইয়ে শুরু অষ্টম আন্তর্জাতিক আমদানি মেলা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

অষ্টম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সংক্ষেপে সিআইআইই বা শাংহাই আমদানি মেলা) ৫ থেকে ১০ নভেম্বর চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের মেলার সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। এতে ১৫৫টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে, এবং ৪ হাজার ১০৮টি বিদেশি কোম্পানি অংশগ্রহণ করবে। মোট প্রদর্শনী এলাকা ৪ লাখ ৩০ হাজার বর্গমিটার অতিক্রম করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

এবারের মেলা ৪৬১টি নতুন পণ্য, নতুন প্রযুক্তি ও নতুন সেবা প্রদর্শন করবে। থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, জর্জিয়া, সুইডেন এবং কলম্বিয়া – এই ছয় দেশ প্রধান অতিথি দেশ হিসেবে মেলায় যোগ দিচ্ছে। চীনা প্যাভিলিয়নে ‘চতুর্দশ পাঁচশালা’ পরিকল্পনা বাস্তবায়নের সময়ে সার্বিকভাবে সংস্কার গভীর করা এবং উচ্চ-স্তরের উন্মুক্তকরণ উন্নয়নের সর্বশেষ অর্জনগুলো প্রদর্শন করা হবে।

এবারের মেলায় ১২৩টি ‘বেল্ট অ্যান্ড রোড’ অংশীদার দেশের কোম্পানি অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় ২৩.১% বেশি। স্বল্পোন্নত দেশগুলো থেকে ১৬৩টি কোম্পানি অংশগ্রহণ করছে, যা গত বছরের তুলনায় ২৩.৫% বেশি বৃদ্ধি পেয়েছে।

সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD