শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ট্রাম্পের সমালোচনা করায় সাবেক সিআইএ প্রধানের নিরাপত্তা ক্লিয়ারেন্স বাতিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা মানেই বিপদ। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় নিরাপত্তা ক্লিয়ারেন্স সুবিধা কেড়ে নেওয়া হয়েছে সাবেক সিআইএ প্রধান জন ব্রেনানের।

বুধবার (১৪ আগস্ট) হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে ট্রাম্পের এই সিদ্ধান্তের কথা জানান।

সাবেক সিআইএ প্রধান জন ব্রেনান
জন ব্রেনান ২০১৭ সালে সিআইএ প্রধান হিসেবে পদত্যাগ করেন। মার্কিন আইন অনুসারে গোয়েন্দা সংস্থার প্রধানরা দায়িত্বপালন শেষেও সরকারের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করতে পারেন এবং সবজায়গায় যেতে পারেন। সেই সুবিধাই বাতিল করা হয়েছে ব্রেনানের।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ব্রেনানের ‘খেয়ালী’ ও বিরুপ আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাল্টা এক টু্ইটে ব্রেনান দাবি করেন, এটা আসলে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে সমালোচকদের শায়েস্তা করার প্রয়াস। তিনি বলেন, ‘এতে সব মার্কিনিদের উদ্বিগ্ন হওয়ার উচিত। বিশেষ করে গোয়েন্দাদের। তারা দেখলেন কথা বলার মূল্য কি। তবে আমার আদর্শ এসব ক্লিয়ারেন্স থেকে অনেক বড়।’

বুধবারের বিবৃতিতে আরও বলা হয়, সাবেক এফবিআই প্রধান জেমস কোমি, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার, জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক পরিচালক মাইকেল হেইডেন ও সাবেক অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে এমন চিন্তা করছেন ট্রাম্প।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের অবস্থানকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রেনান। তিনি বলেছিলেন, ট্রাম্পের আচরণ রাষ্ট্রদ্রোহ ছাড়া কিছু নয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD