শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে গণতন্ত্রের সংকট: দক্ষিণ এশিয়ায় নতুন কর্তৃত্ববাদী ধারা নিয়ে আশঙ্কা

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে দেখা দিয়েছে এক গভীর রাজনৈতিক ও ভূরাজনৈতিক সংকট-যা দেশটির গণতান্ত্রিক চরিত্রকে প্রশ্নের মুখে ফেলেছে। একসময় দক্ষিণ এশিয়ার ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের প্রতীক হিসেবে বিবেচিত বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে।

নতুন এই বাস্তবতায় সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত হচ্ছে, ভিন্নমত দমন করা হচ্ছে, এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের ওপরও নিপীড়নের অভিযোগ উঠছে। রাজনৈতিক পরিবর্তনের নামে বিরোধী মতের কণ্ঠরোধ ও ধর্মনিরপেক্ষতার চিহ্ন মুছে ফেলার প্রবণতা দিন দিন স্পষ্ট হচ্ছে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাবও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), এবং তুরস্কের তথাকথিত ‘নব্য-অটোমান’ সফট পাওয়ার নীতির প্রভাব দেশের অভ্যন্তরীণ ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কৌশলগত ভারসাম্যেও পরিবর্তন ঘটছে, বিশেষত ভারতের জন্য সৃষ্টি হয়েছে এক জটিল কূটনৈতিক পরিস্থিতি।

গবেষণাটি প্রত্যক্ষ অভিজ্ঞতা, ভূরাজনৈতিক বিশ্লেষণ ও আন্তর্জাতিক আইনগত প্রেক্ষাপটের আলোকে দাবি করেছে- বাংলাদেশের বর্তমান সংকট কেবল দেশীয় নয়; এটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

শেষাংশে লেখক আহ্বান জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যেন যৌথভাবে উদ্যোগ নেয়- বাংলাদেশে গণতান্ত্রিক ঐতিহ্যের অবশিষ্ট অংশ রক্ষা এবং দক্ষিণ এশিয়ায় নতুন এক কর্তৃত্ববাদী জোটের উত্থান প্রতিরোধে। উল্লেখ্য যে, ১৭ই অক্টোবর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বই মেলায়
BANGLADESH ON THE BRINK, (BLEEDING BOUNDARIES) বইটির মোড়ক উন্মোচনের আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্যগুলো উঠে আসে। রবার্ট বি ল্যান্সিয়া, ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন ও প্রিয়জিৎ দেবসরকার এই ৩ লেখকের সমন্বয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান বাংলা টোয়েন্টিফোর ডট কম – পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, জার্মান বাংলা টোয়েন্টি ফর ডট কমের নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব, জেনেভা আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের মানবাধিকার কর্মী খলিলুর রহমান মামুন ও জার্মানিতে বসবাসরত অন্যান্য বাঙালি প্রবাসীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD