শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বিশ্বজুড়ে চীনা পর্যটকের ঢল, অর্থনীতিতে নতুন গতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

চলতি বছরের জাতীয় দিবস ও মধ্য-শরত উৎসবের ছুটিতে বিভিন্ন দেশে চীনা পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। চীনা পর্যটকদের আকৃষ্ট করার জন্য অনেক দেশ সুবিধাজনক নীতিমালাও গ্রহণ করে। বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা মনে করেন, চীনা পর্যটকদের বিদেশ ভ্রমণ কেবল পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে না, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণশক্তিও যোগায়, যা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

চীনা পর্যটকদের স্বাগত জানাতে থাইল্যান্ডের জাতীয় পর্যটন ব্যুরো ‘চীন-থাইল্যান্ড বন্ধুত্ব মাস’ নামের কার্যক্রম গ্রহণ করেছে, যা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত চলবে। থাই গণমাধ্যমের পূর্বাভাস অনুসারে, ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে আসা চীনা পর্যটকের সংখ্যা ১.৮ লাখে পৌঁছাবে; এমনকি, ২ লাখও ছাড়িয়ে যেতে পারে।

চীনা পর্যটকদের জন্য ভিসা-মুক্ত নীতি বাস্তবায়নকারী ইউরোপের প্রথম দিকের দেশগুলোর মধ্যে একটি হিসেবে, সাম্প্রতিক বছরগুলোয় আরও বেশিসংখ্যক চীনা পর্যটক আকর্ষণ করছে সার্বিয়া। চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে বিপুলসংখ্যক চীনা পর্যটক সার্বিয়ান ট্রাভেল এজেন্সি, রেস্তোরাঁ ও হোটেলগুলিতে বুকিং দিয়েছেন। বলকান ইউয়েচি ট্রাভেলের জেনারেল ম্যানেজার ইয়াং সিয়াওলিয়াং বলেন: জাতীয় দিবসের ছুটির জন্য আমাদের মোট ২০টি ট্যুর গ্রুপ নির্ধারিত আছে এবং বুকিংয়ের হার ৯০ শতাংশেরও বেশি।
চীনাদের জন্য ভিসামুক্ত সুবিধা দানকারী দেশের সংখ্যা ক্রমশ বাড়ছে। অনেক দেশে বিশেষভাবে বিভিন্ন স্থানে চীনা ভাষা ব্যবহার করা হচ্ছে। অনেক দেশ চীনা পর্যটকদের ভ্রমণ সহজতর করতে ও ভ্রমণের সুন্দর অভিজ্ঞতা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে বিবিন্ন ব্যবস্থা চালু করেছে।

২৯শে সেপ্টেম্বর চীনের দলগত পর্যটকদের জন্য দক্ষিণ কোরিয়ান সরকারের অস্থায়ী ভিসা-মুক্ত প্রবেশ নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। ইনচিওনের সংস্কৃতি ও কল্যাণ বিষয়ক ডেপুটি মেয়র হোয়াং হিও-জিন বলেন, ভিসা-মুক্ত নীতি উভয় দেশের মানুষের জন্য দর্শনীয় স্থান ভ্রমণ সহজ করে তোলে, যা দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে। তিনি বিশ্বাস করেন, এটি দু’দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির একটি নতুন সুযোগ।

পর্যবেক্ষকরা মনে করেন, জাতীয় দিবসের ছুটির সময়, চীনা পর্যটকরা বিশ্বব্যাপী পর্যটন, ভোগ, পরিষেবাসহ বিভিন্ন শিল্পে আরও প্রাণশক্তি সঞ্চার করে ও করছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে, চীন ও সিঙ্গাপুরের মধ্যে পারস্পরিক ভিসামুক্ত সুবিধা চালু হবার পর থেকে, চীন সিঙ্গাপুরের পর্যটনের সবচেয়ে বড় উত্স হয়ে উঠেছে। এই বছরের প্রথম আট মাসে সিঙ্গাপুরে প্রায় ২৩ লাখ চীনা পর্যটক এসেছেন। সিঙ্গাপুরের হোটেল, দৃশ্য স্থান, খুচরা বিক্রেতা এবং বিমানবন্দরগুলোর জন্য চীনা পর্যটকরা গুরুত্বপূর্ণ।

মালয়েশিয়া ২০২৬ সালে পর্যটন বর্ষ উদযাপন করবে। দেশটি ৪ কোটি ৭০ লাখ বিদেশী পর্যটক আকর্ষণ করার এবং আন্তর্জাতিক পর্যটন রাজস্বে ৩২৯০০ কোটি রিঙ্গিত আয় করার পরিকল্পনা বাস্তবায়ন করবে। মালয়েশিয়ার জাতীয় পর্যটন ব্যুরোর উপপরিচালক লি থাই খাং বলেন, বিশ্বাস করা যায় যে, চীনা পর্যটকদের সংখ্যা বৃদ্ধি মালয়েশিয়াকে এ লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি মনে করেন, চীন একটি বৈশ্বিক পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে, ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা পর্যটকদের উপস্থিতি ছোট প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এবং স্থানীয় জীবিকা উন্নয়নে সহায়ক প্রমাণিত হচ্ছে।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD