শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়া কাপের নবম শিরোপা ভারতের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

তিলক ভার্মার ব্যাটে শিরোপা জেতে ভারত। তিলক ভার্মার ব্যাটে ভর করে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। এ নিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল সূর্যকুমার যাদবের দল।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৪৭ রান তাড়া করতে নেমে প্রথম ওভারটা দেখে-শুনেই খেলেন দুই ভারতীয় ওপেনার। দ্বিতীয় ওভারে চড়াও হতে চেয়েছিলেন অভিষেক শর্মা। কিন্তু ফাহিম আশরাফের করা বলে হারিস রউফের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের দুই ওভারে আরও দুটি উইকেট হারায় ভারত। শাহিন আফ্রিদির বলে সূর্যকুমার ও ফাহিম আশরাফের বলে শুভমান গিল আউট হলে চাপে পড়ে ভারত।

এমন অবস্থায় পাকিস্তান যখন জয়ের স্বপ্ন দেখা শুরু করে তখনই ঘুরে দাঁড়ান ভারতের দুই ব্যাটার তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। দুজনই দুর্দান্ত ব্যাট করতে থাকেন। দলীয় ৭৭ রানে সাঞ্জু স্যামসন ২৪ রান করে ফিরে গেলে আবারও কিছুটা চাপে পড়ে ভারত।

পরে শিবম দুবে এসে তিলক ভার্মার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। কিন্তু ১৩৭ রানের মাথায় শিবম দুবে আউট হলে গেলে খেলায় আবার উত্তেজনা ফিরে আসে। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই জয়ের দেখা পায় ভারত।

দলের পক্ষে তিলক ভার্মা ৫৩ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। এছাড়া অভিষেক শর্মা ৫, সূর্যকুমার ১ ও গিল ১২ রান করেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে খোলস ছাড়তে শুরু করেন শাহিবজাদা ফারহান। পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে না পারলেও উইকেট হারায়নি পাকিস্তান।

উদ্বোধনী জুটি হিসেবে শাহিবজাদা ফারহান ও ফখর জামান ৮৪ রান যোগ করেন। তবে বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দেওয়ার পর ফারহান আউট হন। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫৭ রান।

এরপর পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। পরপর ৫ ওভারে ৭ ব্যাটারকে হারিয়ে তারা চাপে পড়ে। ১৭তম ওভারে কুলদীপ যাদব একাই ৩ উইকেট তুলে নেন। ২১ রানের ব্যবধানেই পাকিস্তান হারায় ৭ উইকেট। পরের দুই ব্যাটারও দ্রুত আউট হন। সব মিলিয়ে মাত্র ৩৩ রান তুলতেই পরের ৮ ব্যাটার আউট হয়ে ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফখর জামান ৩৫ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। কুলদীপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ভারতের জন্য কুলদীপ যাদব নেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়া অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট নিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD